চাটগাঁর ভাষায় আসিফ ইকবালের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তৈরি গান নিয়ে অ্যালবাম করছেন আসিফ ইকবাল। গানগুলোর গীতিকার তিনি। কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী, নকিব খান, পিলু খান, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, সালমা, আহমেদ রাজীব, নীলা নাজ প্রমুখ। সুর করেছেন নকিব খান, পিলু খান, ফকির শাহাবুদ্দিন ও আহমেদ রাজীব।
প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল বলেন, ‘এবার ঈদে আমরা গানচিলকে নতুন করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার আমরা কয়েকটি অ্যালবাম প্রকাশ করব। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানের অ্যালবামটি পুরোপুরি মৌলিক গান নিয়ে।’
আসিফ ইকবাল আরও জানান, এবার ঈদে তাঁর লেখা গান নিয়ে আরটিভি ও চ্যানেল নাইনের জন্য পাঁচ পর্বের দুটি অনুষ্ঠান তৈরি করছেন। দুটি অনুষ্ঠানই আনন্দ আর উৎসবের গান নিয়ে। তবে একটিতে থাকছে একেবারেই নতুন গান, আর অন্যটি জনপ্রিয় হওয়া গান নিয়ে।