চার কবির কবিতা নিয়ে 'তাহারা চারজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদ সামনে রেখে বাজারে আসছে নতুন গানের শতাধিক অ্যালবাম। যেখানে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণ। এ তালিকায় ব্যতিক্রম হচ্ছে আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’। যেখানে থাকছে কবি জীবনানন্দ দাশ, হেলাল হাফিজ, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ও কামাল চৌধুরীর কবিতা।
বাংলাদেশের নানা প্রজন্মের এই চার কবির কবিতা কণ্ঠে ধারণ করেছেন মকবুল হোসেন পাইক। তিনি জানান, নতুন এ অ্যালবামটিতে বরেণ্য কবিদের লেখা মোট ১৪টি আবৃত্তি করেছেন তিনি। উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হচ্ছে ‘একদিন এই দেহ’, ‘ধাবমান ট্রেনের গল্প’, ‘দুঃখের আরেক নাম’, ‘জন্মদিনের কবিতা’। ঈদকে উপলক্ষ করে অ্যালবামটি বাজারে ছাড়ছে লেজার ভিশন।