চার ক্লোজআপ তারকার ‘কাহাতক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর তারেকের কথা, সুর ও সুংগীত পরিচালনায় আসছে ক্লোজআপ তারকাদের মিশ্র অ্যালবাম ‘কাহাতক’। এটি সংগীত পরিচালক তানভীরের ২১তম মিশ্র অ্যালবাম। কাহাতক অ্যালবামের শিল্পীরা হলেন—মাহাদী, মেহরাব, কিশোর ও পুলক। কথা, সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি অ্যালবামটির চারটি গানে কণ্ঠও দিয়েছেন তানভীর তারেক। অ্যালবামে মোট গান থাকবে ১১টি। এরই মধ্যে সবগুলো গানের রেকর্ডিং শেষ হয়েছে। তানভীর বলেন, ‘ক্লোজআপ ওয়ান তারকাদের সঙ্গে এটি আমার প্রথম অ্যালবাম। তারা সবাই খুব ভালো গেয়েছে।’কাহাতক অ্যালবামের ‘নিয়তি’ ও ‘ভালবাসি অধরা’ শিরোনামের গান দুটি অনেক দিন ধরে পরীক্ষামূলকভাবে রেডিওতে আনরিলিজড ট্র্যাক হিসেবে প্রচার হচ্ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অ্যালবামটি প্রকাশিত হবে। এ ছাড়া তানভীর তারেকের কথা ও সুরে তৈরি হচ্ছে সুবীর নন্দীর একটি একক অ্যালবাম।