চার গীতিকবির গান নিয়ে রিংকুর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গীতিকবি কারি আমিরউদ্দিন, দুরবিন শাহ, শিতলংশা ও রাধারমণের গান নিয়ে অ্যালবাম করছেন রিংকু। অ্যালবামের নাম জীবনের ঘড়িতে ঘণ্টা বাজে। ১০টি গান থাকবে এখানে। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ হয়েছে। বাকিগুলোও শিগগিরই শেষ হবে।গানগুলোর সংগীত পরিচালনা করছেন আল আমীন।রিংকু বললেন, ‘এই অ্যালবামটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই অ্যালবামে কাজ করার সময় গত ১০ ডিসেম্বর আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমার ছেলের নাম রায়াত বিন রহমান মহৎ।’নতুন এই অ্যালবামের প্রচার প্রসঙ্গে রিংকু বললেন, ‘আলাদা কিছু ভাবছি না। টিভির লাইভ শো আর মিউজিক ভিডিও, বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং এফএম রেডিওর মাধ্যমেই গানগুলোর প্রচারের কাজটা করব।’রিংকু জানান, আগামী পয়লা বৈশাখ তাঁর এই অ্যালবামটি বাজারে আসবে।