চার ঘণ্টা থানার হাজতে ছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দিবা-রাত্রি খোলা থাকে’। এটি লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন তাহের শিপন। এতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। কথা হলো তাঁর সঙ্গে।এখন কী কাজ করছেন?বিবিসি থেকে ২৪ পর্বের একটি নাটক তৈরি হচ্ছে, নাম বিশ্বাস। দাদার কাছ থেকে পাওয়া ডায়েরি থেকে মেয়েটি এক গুপ্তধনের কথা জানতে পারে। লন্ডন থেকে সে দেশে আসে সেই গুপ্তধনের সন্ধানে। এদিকে এই গুপ্তধনের সন্ধান করছে আরও কয়েকজন। তারাও জানতে পারে মেয়েটির কথা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। পুরোটাই রহস্যে ঘেরা।নাটকে আপনার চরিত্রটি কী রকম?এ নাটকে আমি তিনটি চরিত্রে অভিনয় করছি। পিশাচ, ভিন গ্রহের মানুষ ও এক মাফিয়া ডনের প্রধান সহযোগী। পিশাচে আমার সাজটাই ভয়ংকর। আমি নিজেই আঁতকে উঠেছিলাম। ভিন গ্রহের মানুষটি হলিউডের টারমিনেটর ছবির খলনায়কের ধারণার কাছাকাছি। কোনো ফাঁকি নেই, প্রতিটি দৃশ্যই খুব ধরে ধরে করা হচ্ছে। তাই সময়টাও একটু বেশি লাগছে।‘দিবা-রাত্রি খোলা থাকে’ নাটকে ঘরজামাইয়ের খবর কী?নাটকে আমি শ্বশুরবাড়িতে থাকি। কারণ আমার নিজের বলতে কেউ নেই। ঘরজামাইকে যে ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়, এখানে কিন্তু তেমনটা নয়; বরং আমাকেই সবাই সম্মান করে। মাঝেমধ্যে আমার মুখ থেকে ভয়ংকর রকম সত্যি কথা বেরিয়ে আসে।আজ তো বাংলাভিশনে ‘বাবার হোটেল’ ধারাবাহিকটিও দেখানো হবে।এ নাটকে সমাজটা বদলে দেওয়ার স্বপ্ন দেখি। কিন্তু পারি না। নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব হয়। একসময় হার মানতে বাধ্য হই। ফিরে আসি বাস্তবের কাছে।এনটিভির ‘মানুষ বদল’ নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন। অনিমেষ আইচের এ ধারাবাহিকে মিথ্যা মামলায় আমাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওটা ছিল ধামরাই থানা। তখন থানার ওই হাজতে ছিল এক আন্তজেলা গরুচোর দলের নেতা। গ্রাম থেকে গরু চুরি করে গাবতলী হাটে এনে বিক্রি করে। অপরাধ জানার পর আমি তাকে বিভিন্ন প্রশ্ন করি। সে কোনো জবাব দেয়নি। আমাদের দেখে সে খুব বিরক্ত। বারবার আলো বন্ধ করার জন্য বলে। একসময় সে বলে, ‘থানার হাজতেও শান্তি নাই।’ প্রায় চার ঘণ্টা তার সঙ্গে সেখানে ছিলাম।