চার চ্যানেলে একসঙ্গে মীরাক্কেল তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার পর বেশ ব্যস্ত হয়ে পড়েছেন মীরাক্কেল তারকারা। আজ মঙ্গলবার পর্যন্ত ঈদের জন্য চারটি চ্যানেলে অনুষ্ঠানের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স -৬ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু হেনা রনি। এরই মধ্যে অংশ নিয়েছেন বাংলাভিশনের বিশেষ আড্ডার অনুষ্ঠান ঢাকা টু কলকাতায়। এখানে তাঁরা আড্ডা দিয়েছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদের সঙ্গে।জানা গেছে, মীরাক্কেল প্রতিযোগী আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজল, ইশতিয়াক নাসির ও জামিল হোসেন একসঙ্গে অংশ নেবেন বাংলাভিশন, চ্যানেল ৭১, চ্যানেল ২৪ ও এটিএন নিউজ এর ঈদের অনুষ্ঠানে। এছাড়া রনি ও ইশতিয়াক আলাদাভাবে অংশ নেবেন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। আর রনি এককভাবে অংশ নেবেন এনটিভির একটি অনুষ্ঠানে।প্রথম আলো ডটকমকে রনি বলেন, ‘কলকাতায় একসঙ্গে পারফর্ম করলেও, দেশের টিভি চ্যানেলে এতদিন আমাদের একসঙ্গে উপস্থিত হওয়া হয়নি। বাংলাভিশনের ঢাকা টু কলকাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের টিভি চ্যানেলগুলোতে আমাদের একসঙ্গে যাত্রা শুরু হলো। খুবই ভালো লাগছে। বলতে পারেন অন্যরকম অনুভূতি।’ রনি আরও বলেন, একসঙ্গে চারটি অনুষ্ঠান ছাড়াও এর বাইরে দুটি অনুষ্ঠানেও আমি আলাদাভাবে অংশ নেব। অবশ্য এর মধ্যে একটিতে থাকবেন ইশতিয়াক ভাইও। আশা করছি, সবগুলো অনুষ্ঠানে দর্শকরা আমাদেরকে নতুনভাবে পাবেন। জামিল হোসেন বলেন, কলকাতায় একসঙ্গে পারফর্ম করার পর দেশে একসঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে পেরে ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানে অনেক মজা করেছি। শামীম শাহেদ ভাইয়ের উপস্থাপনাও বেশ উপভোগ্য হয়েছে। আশা করছি, অন্য তিনটি অনুষ্ঠানও দর্শক ভালোলাগার মতই হবে। এদিকে ঈদের পর পরই মীরাক্কেলের এই চার তারকা একসঙ্গে নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় নাটকের কাজও শুরু করবেন বলে জানিয়েছেন।