চার তরুণের গান নিয়ে '৪ মাত্রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালবামে গান গেয়েছেন কিশোর ক্লডিয়াস, প্রকাশ বণিক, তমাল মাহমুদ ও পলাশ খান
অ্যালবামে গান গেয়েছেন কিশোর ক্লডিয়াস, প্রকাশ বণিক, তমাল মাহমুদ ও পলাশ খান

কিশোর ক্লডিয়াস, প্রকাশ বণিক, তমাল মাহমুদ ও পলাশ খান—ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী৷ প্রকাশ পিল্লগীতি, কিশোর মেলোডিনির্ভর, তমাল কিছুটা রক আর পলাশ শাস্ত্রীয় ধারার গান করেন৷ এই দশকের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগীতশিল্পী হিসেবে তাঁদের ছিল আলাদা পরিচিতি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় গত শুক্রবার বিকেলে তাঁদের গাওয়া গানের অ্যালবামের মোড়ক খোলা হলো৷ অ্যালবামের নাম ৪ মাত্রা৷ মোড়ক খুলেছেন আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল, কবি হাসান মাহ্মুদ প্রমুখ৷
অ্যালবামে চার শিল্পী তিনটি করে মোট ১২টি গান গেয়েছেন৷ গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন৷ চারজনই গানগুলোয় যাঁর যাঁর স্বকীয়তা বজায় রেখেছেন৷ তাঁদের ধারণা, গানগুলো শ্রোতারা পছন্দ করবেন৷
অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা৷