চার তারকার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এবার উপস্থাপনা করছেন। মুখোমুখি হয়েছেন চারজন শিল্পীর—রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও মমতাজ। অনুষ্ঠানের নাম ‘ধ্রুবতারা’। ঈদের জন্য গান আর আড্ডার এই অনুষ্ঠানটি তৈরি করেছে চ্যানেল টোয়েন্টিফোর। কুমার বিশ্বজিৎ বললেন, ‘সংগীতের আকাশে নক্ষত্র হয়ে যাঁরা আমাদের আলোকিত করে যাচ্ছেন, বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন, তেমনি চারজনকে নিয়ে তৈরি হয়েছে এই অনুষ্ঠান। গানের পাশাপাশি ছিল আড্ডা। এখানে তাঁরা নিজেদের গান, ব্যক্তিজীবন আর নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, প্রত্যেক শিল্পী গেয়েছেন আটটি করে গান।’ঈদের পরদিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে এই পর্বগুলো। প্রযোজনা করেছেন শাহ আমীর।