প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’—চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে ১৯৭৬ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। সংগঠনটির ৪০ বছর পূর্তিতে রাজধানীর সেগুনবাগিচায় কাল ২৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন বিকেল চারটায় আয়োজনের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গণসংগীতশিল্পী ফকির সিরাজ।