চার দিনে আয় ২৫ কোটি রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শিক্ষাব্যবস্থাকে ব্যঙ্গ করে নির্মিত প্রকাশ ঝার আরাকশান মুক্তির চতুর্থ দিনেই ২৫ কোটি রুপি আয় করেছে। গত শুক্রবার মুক্তির প্রাক্কালে ছবিটি উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে দলিতদের কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। দাঙ্গা-হাঙ্গামার ভয়ে রাজ্য সরকারেরা ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু প্রকাশ ঝা দমবার পাত্র নন। তিনি আদালতের দ্বারস্থ হন। নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার অন্ধ্র প্রদেশে ও সোমবার পাঞ্জাবে ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু উত্তর প্রদেশে নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। এদিকে আরাকশান মুক্তির প্রথম সপ্তাহের এই সাফল্যে প্রযোজনা সংস্থা মোটেও খুশি নয়। ছবিটি বানাতে ৪২ কোটি রুপি খরচ হয়েছে। আইএএনএস।