চার দিনে ১০০ কোটির ক্লাবে ‘চেন্নাই এক্সপ্রেস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির ক্লাবে স্থান পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি চেন্নাই এক্সপ্রেস। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। জানা গেছে, বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মাত্র চার দিনেই চেন্নাই এক্সপ্রেস আয় করেছে ১০০ কোটি ৪২ লাখ রুপি। এই সাফল্যে দারুণ খুশি শাহরুখ আর ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলির কর্ণধার গৌরী খানও। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। পরিচালনা করেছেন রোহিত শেঠি। শাহরুখ মনে করছেন তাঁর ছেলে আবরামের বরাতেই এই সৌভাগ্য এসেছে। এর আগে শাহরুখের মাই নেম ইজ খান প্রথম সপ্তাহে আয় করেছিল ৩০ কোটি রুপি, রা ওয়ান ৯২ কোটি, ডন টু ৪৮ কোটি ৩৯ লাখ ও যব তক হায় জান ১৫ কোটি ২৩ লাখ রুপি।