চার দেশের প্রামাণ্যচিত্রের প্রদর্শনী
বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করছে ‘বিচার ও সংঘাতবিষয়ক দক্ষিণ এশীয় প্রামাণ্যচিত্র’-এর দুই দিনব্যাপী প্রদর্শনী। আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জাস্টিস প্রজেক্টের অধীনে নির্মিত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের চারটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র এই প্রদর্শনীতে দেখানো হবে। প্রামাণ্যচিত্রের তালিকায় আছে রাহুল রায় পরিচালিত ভারতীয় ছবি দ্য ফ্যাক্টরি, ওমর আজিজ পরিচালিত পাকিস্তানি ছবি এ ওয়ালনাট ট্রি, শ্রীলঙ্কান পরিচালক প্রসন্ন ভিতানাগের ছবি সাইলেন্স ইন দ্য কোর্টস এবং নেপালের কেসাং সিটেন পরিচালিত ক্যাস্টওয়ে ম্যান।
আজ বিকেল সোয়া পাঁচটায় সাইলেন্স ইন দ্য কোর্টস দিয়ে শুরু হবে প্রদর্শনী। এরপর সাড়ে ছয়টায় দেখানো হবে দ্য ফ্যাক্টরি। দ্বিতীয় দিন বিকেল পাঁচটা ও সাতটায় প্রদর্শিত হবে এ ওয়ালনাট ট্রি এবং ক্যাস্টওয়ে ম্যান।