চার বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির কবি শামসুর রহমান স্মৃতি সেমিনার কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয়ে গেল মোশতাক আহমেদের লেখা চারটি পৃথক সংকলনের প্রকাশনা উৎসব। চারটি প্রকাশনী থেকে প্রকাশিত একটি করে মোট চারটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয় এই উৎসবে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। আলোচনা করেন শিশুসাহিত্যিক আলী ইমাম ও কথাসাহিত্যিক মোহিত কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এর আগে অতিথি বরণ করে নেন অন্বেষণ প্রকাশনের প্রকাশক শাহাদাত হোসেন ও অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন।