চার বছর পর আবার বেদুইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডি রক স্টার’ প্রতিযোগিতার জনপ্রিয় ব্যান্ড বেদুইনের দ্বিতীয় অ্যালবাম আসছে চার বছর পর। অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে অধিকাংশ কাজই শেষ হয়েছে। এই অ্যালবামে ব্যান্ডের সদস্যরা ছাড়াও গান লিখেছেন হূদয় অনির্বাণ। প্রথমটির মতো এবারও সুর ও সংগীত আয়োজন করেছেন বেদুইনের সদস্যরা।সম্প্রতি ক্রিকেট নিয়ে ‘গর্জে ওঠো বাংলাদেশ’ গান তৈরি করেছে বেদুইন। এই গানটিও থাকছে অ্যালবামে। গানটি এর আগে গ্রামীণফোনের গর্জে ওঠো বাংলাদেশ অ্যালবামে রাখা হয়েছিল।অ্যালবামের গানগুলোতে থাকছে র‌্যাপ ও হিপহপ ধারার মিউজিক। বেদুইনের অন্যতম সদস্য শায়ের বললেন, ‘অ্যালবামের গানগুলো তৈরি হয়েছে নিউ এজ রক ধারায়। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’চার বছরের বিরতি প্রসঙ্গে শায়ের বলেন, ‘নানা যোজন-বিয়োজন হয়েছে। আর ভালো কিছু করার জন্য একটু সময় নিয়েছি। এ ছাড়া র‌্যাপ অংশগুলো নিখুঁত ও আকর্ষণীয় করতে কারিগরি সমর্থনের একটা ব্যাপার ছিল। এগুলো সংগ্রহ করতেও কিছুটা সময় লেগেছে।’বেদুইন ব্যান্ডের সদস্যরা হলেন গিটারে শাওন, কিবোর্ডে সাজু, ড্রামসে অভি, ভোকালে শায়ের ও র‌্যাপ ভোকালে রফি। বেদুইনের প্রথম অ্যালবাম রেড টি-শার্ট এসেছিল ২০০৭ সালে।