চার বছর পর দেবাশীষের নতুন ছবি
চার বছর পর আবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ বিশ্বাস। তাঁর নতুন ছবির নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবির শুটিং শুরু উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্যাটালিনা আইল্যান্ড রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ছবির প্রধান অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে পরিচালক জানান। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সত্যি কথা বলতে, ছোটপর্দার কাজের প্রতি অনেক বেশি দায়বদ্ধ ছিলাম। তাই প্রথম দুটি ছবি নির্মাণের পর আর নিয়মিত হতে পারিনি। এ কথাও ঠিক, প্রথম ছবি দুটি নির্মাণের পর মননশীল চিন্তা-চেতনাসম্পন্ন বিনিয়োগকারীও পাইনি। তাই ভালো মানের গল্প ও অন্য সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ছবি নির্মাণ নিয়মিত করতে পারিনি। অবশেষে সেসব সমস্যা কেটে গেছে। তাই আবারও বড়পর্দার জন্য ছবি নির্মাণ করার সিদ্ধান্ত নিলাম।’কবে নাগাদ ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির শুটিং শুরু হবে, এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ইচ্ছে আছে এপ্রিল মাসের শেষের দিকে শুটিং শুরু করার। তারপর একটানা শুটিং করে ছবিটি শেষও করা হবে। সেভাবেই সবকিছু করা হচ্ছে।’দেবাশীষ বিশ্বাস পরিচালিত প্রথম দুটি ছবি হলো, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ও ‘শুভ বিবাহ’। দুটি ছবিতেই বাংলাদেশী চলচ্চিত্রের প্রথম সারির অভিনয়শিল্পীরা কাজ করেছেন