চার বছর পর নাটক পরিচালনায় বাপ্পারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আবার নাটক পরিচালনা করলেন বাপ্পারাজ। এ নাটকে অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এ ডি দুলালের লেখা নাটকটির নাম ‘রাতের মানুষ’।প্রথম আলো ডটকমকে বাপ্পারাজ বলেন, ‘সত্যি কথা বলতে কি ভালোমানের গল্প না পাওয়ায় নতুন নাটক পরিচালনার কাজটি করা হয়নি। অনেক দিন পর নাটকের ভালো একটি গল্প পেলাম, তাই কাজটি করে ফেললাম।’রাতের মানুষ নাটকের গল্পটি সম্পর্কে বাপ্পারাজ বলেন, ‘একজন লেখক, তাঁর স্ত্রী ও একজন চোরের মধ্যে রাতের নানা ঘটনাই হচ্ছে এই নাটকের গল্প। কিছুটা হাস্য-রসাত্মক। নাটকটি দেখে সবাই বেশ মজা পাবে বলে আমার বিশ্বাস।’নিজের অভিনীত চরিত্র সম্পর্কে বাপ্পারাজ বলেন, ‘এখানে আমাকে একজন লেখক হিসেবেই দেখানো হয়েছে। আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। চোরের ভূমিকায় রয়েছেন সিদ্দিক।’বাপ্পারাজ পরিচালিত সর্বশেষ নাটকের নাম ‘সম্পর্ক’। চার বছর আগের এ নাটকে বাপ্পারাজের সহশিল্পী ছিলেন সুবর্ণা মুস্তাফা। চ্যানেল আইয়ে নাটকটি প্রচারিত হয়।বাপ্পারাজ অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হচ্ছে অনন্য মামুনের পরিচালনায় ‘কাছে এসে ভালোবেসে’ ও ‘মোস্ট ওয়েলকাম’। ‘কাছে এসে ভালোবেসে’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেছেন নিপুণ ও মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় রয়েছেন রাধিকা।সাত বছর পর সরকারি অনুদানে নির্মিতব্য একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পারাজ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ্পারাজের এবারের ছবিটির নাম ‘হেডমাস্টার’।