চার বছর পর সানীর অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানী জুবায়েরের সর্বশেষ অ্যালবাম এসেছিল ২০০৬ সালে। নাম অজস্র কবিতা। ২০ মার্চ বাজারে আসছে সানীর নতুন অ্যালবাম অদ্ভুত আঁধার এক।সানী বললেন, ‘অদ্ভুত আঁধার এক অ্যালবামের কাজ নিয়ে এত দিন অনেক চাপের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত সবার সহযোগিতায় অ্যালবামটি পূর্ণতা পেল। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ অদ্ভুত আঁধার এক সানীর পঞ্চম অ্যালবাম। এখানে পাঁচটি গানের কথা ও সুর করেছেন সানী নিজেই। চারটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী, মাফুজুর রহমান ও শান্তনু। গানগুলোর সুর করেছেন লাকী আকন্দ। পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। কলকাতার অডিও আর্ট সেন্টার-৩ স্টুডিওতে ধারণ করা হয় গানগুলো। আর এটি বাজারে আনছে লেজার ভিশন।