চার সপ্তাহ সময় পেলেন সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মসমর্পণের জন্য আরও চার সপ্তাহ সময় পেলেন বলিউডের তারকা সঞ্জয় দত্ত। অস্ত্র মামলায় কারাদণ্ড পাওয়া সঞ্জয় দত্তের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার তাঁকে এই সময় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় দত্ত অবশ্য আত্মসমর্পণের জন্য ছয় মাসের সময় চেয়েছিলেন।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। মামলাটি অবশ্য দায়ের করা হয় ২০ বছর আগে। রায়ে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই হিসাবে আগামীকাল ১৮ এপ্রিল তাঁর আত্মসমর্পণের কথা ছিল। কারাদণ্ডের আদেশের পর ব্যস্ত অভিনেতা সঞ্জয় দত্তের হাতে থাকা সাতটি ছবির ভবিষ্যত্ অনিশ্চয়তার মধ্যে পড়ে। এসব ছবিতে বিনিয়োগ সব মিলিয়ে ২৭৮ কোটি রুপি। এই ছবিগুলো শেষ করার কারণ দেখিয়ে আত্মসমর্পণের সময়সীমা ছয় মাস বাড়ানোর আবেদন করা হয়েছিল সঞ্জয় দত্তর পক্ষ থেকে। এদিকে, আত্মসমর্পণের সময়সীমা আর বাড়ানো হবে না বলে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এই মামলায় অবশ্য সঞ্জয় দত্ত ইতিমধ্যে দেড় বছর কারাদণ্ড ভোগ করেছেন। নতুন করে তাই তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে সাড়ে তিন বছর। টাইমস অব ইন্ডিয়া।