চারটি উৎসবে 'টেলিভিশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন ছবিতে তিশা
টেলিভিশন ছবিতে তিশা

মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি চারটি আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। উৎসবগুলো হলো: অস্ট্রেলিয়ার এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, সিঙ্গাপুরের পার্সপেকটিভস ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালির এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল এবং ভারতের কলকাতা উৎসব।
ফারুকী জানান, এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার আসর বসবে ডিসেম্বরে। অস্কারের আদলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে হয়। কিন্তু টেলিভিশন ছবিটিকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পার্সপেকটিভস ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ৩ অক্টোবর। আয়োজন করছে সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি। এই উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে টেলিভিশন। ১২ থেকে ২১ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল। উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে টেলিভিশন। আর কলকাতা উৎসব হবে নভেম্বরে।