চারটি নাট্যোৎসবে ‘আওরঙ্গজেব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও ঢাকার বাইরে চারটি নাট্যোৎসবে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নতুন নাটক আওরঙ্গজেব। প্রাঙ্গণেমোরের প্রধান ও নাটকটির নির্দেশক অনন্ত হিরা জানান, আজ সিরাজগঞ্জে নাট্যালোক আয়োজিত নাট্যোৎসবে, ১৯ নভেম্বর বগুড়ায় সংশপ্তক নাট্যদল আয়োজিত নাট্যোৎসবে এবং নাট্যব্যক্তিত্ব রহমান রক্কুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ৩০ নভেম্বর আওরঙ্গজেব নাটকটির মঞ্চায়ন হবে। এ ছাড়া থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত দুই দশক পূর্তি নাট্যোৎসবে ২২ নভেম্বর এর আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।আওরঙ্গজেব নাটকটি মঞ্চে এসেছে গত ২৮ সেপ্টেম্বর।