চারটি বিদেশি স্বল্পদৈর্ঘ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ছিল চারটি বিদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। পোল্যান্ডের চলচ্চিত্রকার টমাস স্লিভিন্সকির আওয়ার কার্জ দিয়ে শুরু হয় প্রদর্শনী। রোগাক্রান্ত সন্তানকে ঘিরে একটি পরিবারের স্বপ্ন, ভয় ও বিহ্বলতা তুলে ধরা হয়েছে ছবিটিতে।
অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে বহুবিবাহ প্রথায় আটকে যাওয়া নারী ডরিয়ানের জীবনের সংকটগুলো নিয়ে মার্কিন নির্মাতা জিল অরসেল বানিয়েছেন সিস্টার ওয়াইফ; ভালোবাসা, পরিবার ও দাম্পত্য সম্পর্ক নিয়ে স্পেনের চলচ্চিত্রকার ভার্জিনিয়া গার্সিয়া দেল পিনোর মি অ্যান্ড মাই সিস্টার এবং মার্কিন নির্মাতা টোপাজ আদিজেসের দ্য এন্ড (মার্সিলা অ্যান্ড রক)। প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের কর্মী আনোয়ার চৌধুরী জানান, ছয় বছর ধরে নিয়মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে আসছেন তাঁরা।