চারুকণ্ঠের আবৃত্তি সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকণ্ঠ আবৃত্তি সংসদ আয়োজিত ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘বিনম্র রোদের ছায়া’র দশম পর্ব আজ সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে। এ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। আবৃত্তিতে অংশগ্রহণ করবেন: জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, উম্মে সামিয়া আফরিন, ঝিনুক হালদার, সুমাইয়া মাহজেবীন তিথি, ফয়েজ আহমেদ, পদ্মাবতী দেবী, ফারজানা রহমান, জেসমিন আরা সাঈদ, মুবাশশিরুল হক, সুলতানা পারভীন শিমুল, নির্জয় হাসান সোহেল ও শাহিনা খানম। বিজ্ঞপ্তি।