চারুকলাবিষয়ক গোলটেবিল বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি জলরং প্রথমবারের মতো আয়োজন করেছে ‘বাংলাদেশের চারুকলা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ধারাবাহিক গোলটেবিল বৈঠক। ২৪ মে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি জলরং কার্যালয়ে (বাসা ৫৪, ব্লক এফ, সড়ক ১১, বনানী) এই অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারাবাহিক এই অনুষ্ঠানের প্রথম পর্বের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ‘ব্যক্তি, সমাজ ও শিল্পী’। আলোচনায় অংশ নেবেন শিল্পী বুলবন ওসমান, শিল্পসমালোচক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক লালা রুখ সেলিম, শিল্পী শিশির ভট্টাচার্য্য, ভাস্কর মাহবুব জামাল, লেখক-গবেষক সৈয়দ আজিজুল হক, স্থপতি সাইফুল হক, শিল্পী চন্দ্রশেখর সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।