চারুকলার আয়োজনে জয়নুল জন্মশতবর্ষের শেষ দিনে
ঐতিহ্যের দিক থেকে বাংলার সবচেয়ে প্রাচীন ও লোকশিল্প সংগ্রহের দিক থেকে ঋদ্ধতম পশ্চিমবঙ্গের গুরুসদয় দত্ত জাদুঘর। এটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ গুরুসদয় দত্ত।
গতকাল চারুকলার আয়োজনে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জয়নুল জন্মশতবর্ষ উদ্যাপনের শেষ দিন বিকেলে ‘গুরুসদয় সংগ্রহশালা: অবিভক্ত বাংলার পূর্বাঞ্চলের সংগ্রহ’ প্রবন্ধটি পাঠের সময় এ তথ্যগুলো জানান গুরুসদয় দত্ত জাদুঘরের কিউরেটর বিজন কুমার মণ্ডল। একই অনুষ্ঠানের সকালের অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন আবুল মনসুর। তাঁর প্রবন্ধের ওপর আলোচনা করেন নজরুল ইসলাম। অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় সংগৃহীত কিছু ভাস্কর্যের ছবি প্রজেক্টরে দেখান বিজন কুমার মণ্ডল।
প্রথম অধিবেশনটিতে সভাপতিত্ব করেন রফিকুন নবী। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।