চারুকলার দাদুকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগান সংগ্রহ করতেন মোল্লা সাগর। তাঁকে সহযোগিতা করতেন চারুকলার মডেল মোমিন আলি মৃধা, দাদু নামেই পরিচিত তিনি চারুকলা অঙ্গনে। ভারতবর্ষের বিভিন্ন সময়ের অভিজ্ঞতায় ঠাসা তাঁর জীবন।
গতকার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছিল দাদুকে নিয়ে প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। নির্মাণ করেছেন মোল্লা সাগর। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক মসিহউদ্দিন শাকের, আজিজুর রহমান ও শিল্পী নেছার হোসেন। নেছার হোসেন বলেন, ‘প্রথম দিকের বাংলা চলচ্চিত্র বা নাটক বিষয়বস্তুর জন্য জনপ্রিয় হয়েছিল। এই প্রামাণ্যচিত্রের বিষয়বস্তুও তেমন। আমরা দাদুর জন্যই এখানে এসেছি।’