চারুকলার শিক্ষার্থীদের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে, সবুজ অরণ্যের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মেঠোপথে ছাতা মাথায় কয়েকজন পথিক। নদীতে মহিষের পাল, ওপারের ফসলের মাঠের পরে ছোট বাড়ি। আছে যুগল নারী, একলা নারী, ফুল, ফল ও পাখি। ছাপচিত্রের নানা মাধ্যম এবং তেল রং ও অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা এমনি ৩৪টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এসব চিত্রকর্ম এঁকেছেন চারুকলা অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের আটজন শিক্ষার্থী। তাঁরা হলেন: তৈমুর হান্নান, নাহিদা আক্তার, রুহুল আমিন, সাদিয়া নাসরিন, শারমিন বর্ণা, সিনথিয়া আরেফিন, আরিফ হক ও সুমাইয়া শরীফ। প্রদর্শনীর আয়োজক এই শিক্ষার্থীদের সংগঠন সেন্স গ্রুপ। গত ২৮ মার্চ শুরু হওয়া প্রদর্শনী চলবে ২ এপ্রিল পর্যন্ত।