চারুকলায় চলছে শরৎ উৎসব

বর্ষ পরিক্রমায় প্রকৃতির বুকে ঠাঁই নেওয়া শরতের কাশফুল আর নীল আকাশ কম-বেশি মুগ্ধতা ছড়ায় সবার মনে । আর এই ঋতু নিয়ে শরৎ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় চলছে দিনব্যাপী শরৎ উত্সব। নাচ, গান আর বর্ষা কথনের মধ্য দিয়ে শরৎ উত্সবের দারুণ জমে উঠেছে।
শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে কালীপদ রায়ের বাঁশি বাদনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় শরৎ উত্সব শুরু হয়। উত্সবে শরৎ কথন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। আলোচক ছিলেন সংগঠনের সহ সভাপতি নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ।
অনুষ্ঠানে স্ব-ভূমি লেখক শিল্পীকেন্দ্রর শিল্পীরা ‘একি অপরূপ রূপে মা তোমার’, সুর সপ্তক-এর শিল্পীরা ‘এসো শারদ প্রাতে’, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী È‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম চির মনোরম চির মধুর’, সুর বিহারের শিশু শিল্পীরা ‘শরতে আজ কোন অতিথি’ পরিবেশন করে। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যম, নটরাজ, নৃত্যজন, নব চেতনা সাংস্কৃতিক কেন্দ্র, স্পন্দন, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-এর শিল্পীরা। দলীয় আবৃত্তি করে শ্রুতিঘর। একক গান শোনান সালমা আকবর, বিজন চন্দ্র মিস্ত্রী, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ।