চারুকলায় বার্ষিক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল শুরু হয়েছে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থীদের দলীয় প্রদর্শনী।

গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী। শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী শিশির ভট্টাচার্য্য। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী নিসার হোসেন।

 বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শতাধিক শিক্ষার্থীর সাম্প্রতিক শিল্পকর্মের মধ্য থেকে ৬১ জন শিল্পীর কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে। এর মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সব মাধ্যমের মধ্যে সেরা নির্বাচিত হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার পেয়েছেন শেখ ফাইজুর রহমান। প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।