চারুনীড়ম পুরস্কার পেলেন টিভি নাটকের শিল্পী ও কলাকুশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ‘রবি চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’ আয়োজনে সেরা কাহিনিচিত্রের পুরস্কার পেয়েছে অনিমেষ আইচের কাঁটা, আর সেরা অভিনয়শিল্পী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (কাঁটা) ও জয়া আহসান (মায়া ও মৃত্যুর গল্প)। সেরা পরিচালক হয়েছেন অমিতাভ রেজা (মায়া ও মৃত্যুর গল্প)। গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্য পুরস্কারগুলো হলো সেরা ভাবনা অবাক সন্দেশ (নুরুল আলম আতিক), চিত্রনাট্য মামুনুর রশীদ (মুর্দা ফরাশ), চিত্রগ্রাহক কামরুল ইসলাম (সহোদরা), চিত্রসম্পাদক সামসুল আরেফিন (হ্যালোইন), আবহসংগীতকার রিপন নাথ (মায়া ও মৃত্যুর গল্প), রূপসজ্জাকারী মো. আলী (মুর্দা ফরাশ)।