চারুনীড়মের উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে ছয় দিনের ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। চলবে ২৩ মার্চ পর্যন্ত। দেওয়া হবে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’।
উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে সাতটায় ও এরপরের দিনগুলোতে সন্ধ্যা ছয়টায় ২০১৬ সালে প্রচারিত ২২টি এক ঘণ্টার কাহিনিচিত্র দেখানো হবে। উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি থাকবেন অভিনেতা আমিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন টিভি নাটকের কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের নেতারা। ২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিত এই উৎসব ও পুরস্কারের আয়োজন করছে।