চারুপুথির বৈশাখী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের আঁকা চিত্রকর্ম, মুখোশ ও মুকুট নিয়ে চলছে বৈশাখী উৎসব। আয়োজন করেছে আর্ট ও ক্রিয়েটিভ স্কুল চারুপুথি। স্কুলের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে এ আয়োজনে। ১ এপ্রিল শুরু হয়ে এ আয়োজন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সপ্তাহের চার দিন খোলা থাকছে এ মেলা। মঙ্গল ও বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চারুপুথির পরিচালক এহসান প্রতিক জানান, শিশুদের উৎসাহিত করতেই এ আয়োজন। চারুপুথির ঠিকানা: ৭৪ লেক সার্কাস লেন (ডলফিন গলি), ঢালীবাড়ি রোড, ঢাকা।