চারুবাকের আবৃত্তি কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তিচর্চায় আগ্রহীদের জন্য চারুবাকের উচ্চারণ-বাচনভঙ্গি-মননের ওপর ছয় মাসব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হচ্ছে আগামী ১৬ নভেম্বর থেকে। আগ্রহীদের ১৪ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে ফরম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে চারুবাকের পক্ষ থেকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র তথা টিএসসিতে ক্লাস চলবে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পাঠদান করবেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষকেরা।কর্মশালার ফরম পাওয়া যাচ্ছে টিএসসিতে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এ ছাড়া মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘লাল সাদা নীল হলুদ’, ৮৫-৮৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা—এই ঠিকানা থেকেও ফরম সংগ্রহ করা যাবে। যেকোনো প্রয়োজনে আগ্রহীদের ০১৮১৯-৩৩৪৫৩১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।