চারুবাকের ছয় মাসব্যাপী আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি চর্চায় আগ্রহীদের জন্য চারুবাকের উচ্চারণ-বাচনভঙ্গি-মননের ওপর ছয় মাসব্যাপী আবৃত্তি কর্মশালার ক্লাস শুরু হচ্ছে আগামী ২৬ এপ্রিল থেকে। পাঠদান করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তাফাসহ বেশ কয়েকজন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক।চারুবাকের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জানিয়েছেন, ২৬ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস চলবে। কোর্স ফি এক হাজার টাকা। আগ্রহীদেরকে আবেদনপত্র সংগ্রহ করে ১৮ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাচ্ছে রাজধানীর শাহবাগ (লাল সাদা নীল হলুদ, ৮৫-৮৬ আজিজ সুপার মার্কেট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিস্তারিত জানার জন্য ০১৭১২৯৪৮৮০৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে চারুবাকের পক্ষ থেকে।