চারুবাকের সনদ প্রদান ও ‘কবিতায় বলা, কবিতায় শোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার সন্ধ্যা সাতটায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আবৃত্তি সংগঠন চারুবাকের আয়োজনে উপস্থাপিত হলো রবীন্দ্র-কবিতার আবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত এবং সংগঠক ও আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন।দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ’বিষয়ক তিন মাসব্যাপী কর্মশালা যাঁরা সম্পন্ন করেছেন, সেসব প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান। এ পর্বে অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মীর বরকত। এদিন সনদ গ্রহণ করেন আনুপূর্ব-৪ আনুপূর্ব ৫-এর প্রশিক্ষণার্থীরা।দ্বিতীয় পর্বে ছিল নবীন আবৃত্তিকর্মীদের নিয়ে চারুবাকের মাসিক আবৃত্তি অনুষ্ঠান কবিতায় বলা, কবিতায় শোনা। এবারের এ অনুষ্ঠান ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিক উপলক্ষে। ‘অপমানিত’ কবিতার বৃন্দ-পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান; শেষ হয় ‘দুঃসময়’ কবিতার বৃন্দ-পরিবেশনার মধ্য দিয়ে। মাঝে রবীন্দ্র-কাব্যভুবন থেকে নির্বাচিত একে একে বিচিত্র স্বাদের কবিতা নিয়ে একক আবৃত্তি পরিবেশন করেন চারুবাকের ১৭ জন নবীন আবৃত্তিকর্মী। অনুষ্ঠান শেষে অতিথি-সমালোচক হিসেবে পরিবেশিত আবৃত্তির ওপর অনুপ্রেরণামূলক সমালোচক করেন বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চারুবাকের আবৃত্তিকর্মী ইসমাইল সাদী।উল্লেখ্য, এটি ছিল আবৃত্তিকর্মী তৈরি করার জন্য কর্মশালা-পরবর্তী নতুন আবৃত্তিকর্মীদের নিয়ে চারুবাকের মাসিক অনুষ্ঠান কবিতায় বলা, কবিতায় শোনার দ্বিতীয় পর্ব।