চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র নিয়ে বিশেষ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের তত্ত্বাবধানে উৎসবের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় স্টুডিও থিয়েটারে দেখানো হয় চার্লি চ্যাপলিন অভিনীত সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।১১ আগস্ট পর্যন্ত এ উৎসবে দেখানো হবে মোট ১৭টি চলচ্চিত্র। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।