চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র সপ্তাহ’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালায় স্টুডিও থিয়েটারে শুরু হবে এই উৎসব। ১১ আগস্ট পর্যন্ত এই উৎসবে দেখানো হবে চার্লি চ্যাপলিন অভিনীত ১৭টি চলচ্চিত্র। আজ প্রথম দিনে থাকছে চার্লি চ্যাপলিন অভিনীত কিড অটো রেসেস অ্যাট ভেনিস (১১ মিনিট), ল্যাফিং গ্যাস (১৪ মিনিট), ফেস অন দ্য বাররুম ফ্লোর (১২ মিনিট), ফিল্ম জনি (৮ মিনিট), বিহাইন্ড দ্য স্ক্রিন (২২ মিনিট), এ উওম্যান (২৮ মিনিট) ও দ্য ফেয়ার ম্যান (২৫ মিনিট)।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র বিভাগটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। যাঁরা সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য আন্দোলন করেছেন, সেই সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশের জন্য এই বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।