চালু হলো 'স্টার সিনেপ্লেক্স'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স, গতকাল মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। গত ২১ আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রাখা হয় লেভেল-৮-এ অবস্থিত এই মাল্টিপ্লেক্স। সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের দিন দুর্ঘটনার কারণে যাঁরা টিকিট কেটেও ছবি দেখতে পারেননি, তাঁদের ওই ছবি দেখার সুযোগ আবার দেওয়া হবে।