চালু হলো 'বাংলাফ্লিক্স' অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা ধরনের মজার নাটক উপভোগ করা যাবে বাংলাফ্লিক্স অ্যাপ এ
নানা ধরনের মজার নাটক উপভোগ করা যাবে বাংলাফ্লিক্স অ্যাপ এ

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চালু করল মুভি লাইব্রেরি বাংলাফ্লিক্স অ্যাপ। ইন্টারনেটভিত্তিক এই সেবাটি গ্রহণ করতে পারবেন বাংলা লিংকের গ্রাহকেরা। অ্যাপে দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্র, নাটক ও নানা ধরনের মজার ভিডিও জমা আছে। সেখান থেকেই দেখা যাবে সেগুলি। গত ২৯ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি এই সেবা চালু করেছে। এর মাধ্যমে উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং, বিভিন্ন ধরনের ভিডিও, অ্যাড টু মাই লিস্ট অপশন, মাল্টিপল প্ল্যাটফর্ম (অ্যাপ, ডব্লিউএপি এবং ওয়েব), ডিভাইস কমপ্যাটিবিলিটি, সহজ ইন্টারফেস, বিরতিহীন দেখার সুবিধা পাওয়া যাবে।
অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে অ্যাপ স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে।