চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম

আজ ১১ জানুয়ারি চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে মৃত্যুবরণ করেন গুণী এই চলচ্চিত্র নির্মাতা। মৃত্যুর আগে অন্তরঙ্গ ও ভুল যদি হয় নামের দুটি ছবির কাজ শেষ করেছিলেন তিনি। এরই মধ্যে গত বছর মুক্তি পেয়েছিল অন্তরঙ্গ ছবিটি, আর গত সপ্তাহে মুক্তি পায় ভুল যদি হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর রাজধানীর মতিঝিলের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে তাঁর পরিবার। এ ছাড়া আগামীকাল জাতীয় প্রেসক্লাবে চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে লেখা একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে। ১৩ জানুয়ারি এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজন করা হবে মিলাদ মাহফিল ও চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা।