চাষী ভাই বড় অভিভাবক ছিলেন: মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

চাষী ভাই শুধু আমাদের নন, বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন বড় অভিভাবক ছিলেন। তাঁর অনেক স্বপ্ন ছিল, কিছু স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তিনি অনেক ভালো কিছু সৃষ্টির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তবে তাঁর আরও অনেক কিছুই দেওয়ার ছিল। চাষী ভাইয়ের তুলনা শুধু তিনি নিজে। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় একটা ভাগ্যের ব্যপার। আমি সেই ভাগ্যবানদের একজন। তাঁর সঙ্গে একটি নয়, তিনটি ছবিতে কাজ করেছি। এর মধ্যে দেবদাস আমার জীবনের অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে। প্রতিটি ছবিতে কাজ করতে নতুন নতুন অনেক কিছুই শিখতে পেরেছি বলে মনে করি। চাষী ভাইয়ের মতো অভিভাবককে আর কাছে পাব না, ভাবতেই যেন কেমন লাগছে।