চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক ফারুক
চিত্রনায়ক ফারুক

কিডনিসমস্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন চিত্রনায়ক ফারুক। গতকাল শুক্রবার সকালেই তিনি স্ত্রী-পুত্র, কন্যাসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এক বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি। এর আগে যখন এ সমস্যা ধরা পড়েছিল  তখন তিনি উন্নত চিকিত্সার জন্য একবার দেশের বাইরে গিয়েছিলেন। তবে শারীরিকভাবে দুর্বল বোধ করায় আজ শুক্রবার আবারও সিঙ্গাপুরে গেছেন চিত্রনায়ক ফারুক। সেখানে মাউন্ট এলিজাবেথ হসপিটালে তিনি বিভিন্ন যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করাবেন।
ফারুক বলেন, মূলত এবার চেকআপের জন্যই সিঙ্গাপুর যাচ্ছি। চিকিত্সক যদি প্রয়োজন মনে করেন সেখানে দীর্ঘ সময় থাকতে হবে, তাহলে থাকব। দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।
ফারুক বলেন, কিডনিজনিত সমস্যা এমন একটি রোগ যা মানুষের স্বাধীনতাকে একেবারেই নষ্ট করে দেয়। ঠিক তেমনি হয়েছে আমার ক্ষেত্রেও। নিজের মতো করে চলতে পারি না, খাওয়া-দাওয়া করতে পারি না। এটাকে আসলে জীবন বলে না। এ জীবন থেকে মুক্তি চাই আমি। সবার দোয়া চাই।