চিকিৎসকই দায়ী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তাঁর চিকিৎসককেই দায়ী করা হচ্ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের আদালতের এক শুনানিতে চিকিৎসক কনরাড মুর্যাকে দায়ী করে বক্তব্য উপস্থাপন করেন কৌঁসুলি ডেভিড ওয়ালগ্রিন। এ সময় প্রয়াত এই পপতারকার মা ও বোন উপস্থিত ছিলেন।আদালতের সম্মুখে যুক্তি উপস্থাপন করতে গিয়ে ডেভিড ওয়ালগ্রিন বলেন, মাত্রাতিরিক্ত চেতনানাশক ওষুধ দেওয়ার ফলেই জ্যাকসন মারা গেছেন। ঘটনার সময় চিকিৎসক ৯১১-তে ফোন করে জরুরি সাহায্য চাননি। এমনকি অন্য কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ পর্যন্ত করেননি। কৌঁসুলি আরও জানান, মৃত্যুর দুই মাস আগে থেকে ওই চিকিৎসক পপসম্রাটকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে আসছিলেন। অতিমাত্রার এই চেতনানাশক প্রয়োগের ফলেই জ্যাকসনের মৃত্যু ত্বরান্বিত হয়েছে। ওয়েবসাইট।