চিকিৎসা শেষে ফিরলেন আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমোথেরাপি ও রেডিওথেরাপির চিকিৎসা নিয়ে গত ২৮ ডিসেম্বর দেশে ফিরলেন আজম খান। বর্তমানে তিনি জসীমউদ্দীন রোডের নিজ বাড়িতে বিশ্রামে আছেন। কিছুটা শারীরিক দুর্বলতা আছে তাঁর। কথা বলতে, উঠতে-বসতে, খেতে কিছুটা অসুবিধা হলেও তাঁর চিকিৎসক জানিয়েছেন, আপাতত যে চিকিৎসা দেওয়া হয়েছে, তাতে দুই-তিন সপ্তাহের মধ্যেই স্বাভাবিক কথাবার্তা, চলাফেরা করতে পারবেন আজম খান। গত ৮ নভেম্বর দ্বিতীয় দফা চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান এই শিল্পী। তিনি ডা. লিম হংয়ের তত্ত্বাবধানে কেমোথেরাপি এবং ডা. লির তত্ত্বাবধানে রেডিওথেরাপির চিকিৎসা নেন। সেখানে তাঁকে ২১টি করে কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয় বলে আজম খান জানান।তিনি বলেন, ‘এবারের চিকিৎসাপদ্ধতিটা বেশ দীর্ঘ এবং কষ্টদায়ক ছিল। কেমো এবং রেডিওথেরাপি নিতে নিতে একসময় শরীরে আর কুলোচ্ছিল না। মরেই যাচ্ছিলাম। মনে মনে দোয়া করছিলাম, কবে দেশে ফিরব। মরলে যেন দেশেই মরি।’আজম খান আরও জানান, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চারটি কেমোথেরাপি বাকি থাকতেই দেশে ফিরে আসেন তিনি। তবে এই কেমো আপাতত না নিলেও চলবে বলে তাঁর চিকিৎসক জানিয়েছেন। শুধু নিয়ম মেনে চলতে হবে এখন।