চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে শাবনূর জানিয়েছিলেন, জুন মাস থেকে তিনি ছবির শুটিং শুরু করবেন। কিন্তু তার আগে হঠাৎ করেই ১৫ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলিয়ায় গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য শাবনূর অস্ট্রেলিয়ায় গেছেন।শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস তাঁকে অস্ট্রেলিয়াতেই অবস্থান করতে হবে। মার্চ মাসের শেষ সপ্তাহে শাবনূর দেশে ফিরবেন।