চিকিৎসার জন্য ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য ভারতে গেলেন তারিন। কয়েক বছর ধরেই মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন তিনি। কাজের ব্যস্ততার কারণে এই সমস্যাকে এত দিন তেমন গুরুত্ব দেননি। এখন সমস্যা গুরুতর হয়েছে। সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯’ নিয়ে প্রচারিত ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানের শেষ পর্বের শুটিংয়ে অংশ নেওয়ার পর আর তেমন কাজ করতে পারছিলেন না তারিন। এরপর পরিবার থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর সঙ্গে আছেন বোন নাহিন ও খালা।ভারত থেকে তারিন জানান, ‘চিকিৎসার জন্য ৭ এপ্রিল পর্যন্ত তাঁকে সেখানেই থাকতে হবে। ফিরে এসে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়ার ইচ্ছা আছে তাঁর।