চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মনীষা কৈরালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলিউড তারকা মনীষা কৈরালা। মিড-ডে পত্রিকার অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, চিকিৎসকেরা মনীষার গর্ভাশয়ে (ওভারি) ক্যানসার হওয়ার আশঙ্কা করছেন। মুম্বাইয়ের জসলোক হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এখনো তাঁর সব পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। তবে তিনি এই মুহূর্তে ভালো আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এদিকে শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মনীষা। গত বুধবার বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার পর তাঁকে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করা হয়। নিজের অসুস্থতার ব্যাপারে এখনই কিছু জানাতে চান না মনীষা। তাঁর অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষও আর কোনো তথ্য প্রকাশ করেনি। আইএএনএস।