চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক চিঠি। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ, আবুল হায়াত প্রমুখ। বিয়ের আগেই শ্বশুরকে শরীফ সারা জীবন ঘরজামাই থাকার ব্যাপারে কথা দিয়েছিল। কিন্তু তার স্ত্রী রেশমীর এটা মোটেই পছন্দ নয়। সে চায় নিজের একটা সংসার। শরীফ কোনো কাজ করে না। শুধু রহস্য আর গোয়েন্দা উপন্যাস পড়ে সময় কাটায়। একদিন শ্বশুরের গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে যায়। তিনি শরীফকে ডেকে চিঠিটা খুজে বের করতে বলেন। শরীফের একটাই শর্ত, বিনিময়ে তাকে আলাদা সংসার করার অনুমতি দিতে হবে।