চিঠি পাঠ করলেন ত্রপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রপা মজুমদার
ত্রপা মজুমদার

ভাতিজি ইন্দিরা দেবীকে চিঠি লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেসব আজ রবীন্দ্রসাহিত্যের মূল্যবান অংশ। গতকাল সেখান থেকেই একটি চিঠি পাঠ করে শুনিয়েছেন অভিনেত্রী ত্রপা মজুমদার। কবির সেই চিঠি ত্রপার কণ্ঠে শুনে আনন্দ পেয়েছেন শ্রোতা-দর্শকেরা।
গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্র উৎসব। ছায়ানটের আয়োজনে সেই অনুষ্ঠানে নাচ, গান ছাড়াও ছিল রবীন্দ্রনাথ থেকে পাঠ। তাতে ইন্দিরা দেবীকে লেখা চিঠি পড়ে শোনান ত্রপা। এ ছাড়া রবীন্দ্রনাথ থেকে পাঠ করেন জয়ন্ত রায়।
রবীন্দ্রনাথের চিঠিপত্রগুলো শুরুতে তাঁর রচনাবলির অন্তর্ভুক্ত ছিল না। পরে সেগুলোকে রচনাবলির অংশ হিসেবে মুদ্রণ শুরু হয়। সম্প্রতি রবীন্দ্র-রচনাবলিতে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিগুলোকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মদিবসের চার দিন আগে সংস্থাটি ৩০ খণ্ডে প্রকাশ করে রবীন্দ্র-রচনাবলি। তাতে অন্তর্ভুক্ত করা হয় শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা আটটি চিঠি, ইন্দিরা দেবীকে লেখা চিঠি, প্রমথনাথ বিশীকে লেখা চিঠিসহ আরও বেশ কিছু চিঠি।