চিত্রকর্মে ঋতুবৈচিত্র্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে বৈচিত্র্যময় রঙের সমাহার। এসব রং প্রকৃতির, বিশেষ করে ফুল, ফল ও গাছের। আছে পাখি, পাহাড় ও মানুষও। চীনা তিনজন চিত্রশিল্পী নানা রং ব্যবহার করে চীনের বিভিন্ন ঋতুর নিসর্গ ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। চীনা ঐতিহ্যবাহী তেলরঙে আঁকা এমন ৪০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। তিন শিল্পীর নাম অনুসারে প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে ‘মা উই, জুলিং পিং, শুয়েহা চাইনিজ পেইন্টিং এক্সিবিশন’। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত এইচ ই ঝেং জিয়ানি। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন গ্যালারির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান। প্রদর্শনী চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।