চিত্রকর্মে জীবন ও প্রকৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ের কোল ঘেঁষে বেশ কয়েকটি মাচাং ঘর, পাশের ছোট্ট নদীতে বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছে এক তরুণী, দূর পাহাড়ের মাথায় অস্ত যাচ্ছে লাল সূর্য। নদীর ঘাটে সারি সারি নৌকা, ওপারে বিস্তীর্ণ ফসলের মাঠ। আরও আছে নানা রং ও আকৃতির ফুল, পাখি, নদী ও নারী। জল, তেল, অ্যাক্রিলিক ও ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে আঁকা এসব চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে শিল্পাঙ্গন গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘নেচার অ্যান্ড লাইফ’। গতকাল বিকেলে এর উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পী আবুল বার্ক আলভী। বিশেষ অতিথি ছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী ও মইনুদ্দীন খালেদ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—নাজমুল হক, তাহমিনা সুলতানা, আইরিন আক্তার, মুনমুন বসাক, জিন্নাতুন নাহার ও সিনথিয়া আরেফিন ও বদিউজ্জামান। প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত।